ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১২:২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী করেছে বিএনপি নেতা কর্মীরা। শনিবার (০৮ নভেম্বর)  বিকেল খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে গজারিয়া থানা সংলগ্ন মিয়ামী ডাইন রেস্টুরেন্টের মাঠে। সেখানে ট্রাকের উপর স্থাপিত অস্থায়ী মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  কামরুজ্জামান রতন।
 পরে সেখান থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি ভবেরচর বাস স্ট্যান্ড হয়ে গজারিয়া উপজেলা সড়ক ধরে লক্ষ্মীপুরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিতি ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম. গিয়াস উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বি এন পি
আহবায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম মোল্লা,  উপজেলা কৃষকদলের আহবায়ক রাসেল দেওয়ান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

Aminur / Aminur

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ