সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী আটক
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ জুয়েল মিয়া ও মোঃ আফরোজ মিয়া। মোঃ জুয়েল মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ধনপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ আফরোজ মিয়া সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মদনপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় ৭ টায় সুনামগঞ্জ সদর থানাধীন সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এর অন্তর্গত ইকবালনগরস্থ সুনামগঞ্জ-সিলেট রোড এর পশ্চিম পাশে জনৈক আলাউদ্দিন এর দোকানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জুয়েল মিয়া(৪০) ও ২। মোঃ আফরোজ মিয়া(২৫)দ্বয়ের নিকট থেকে ১০০(একশত )পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই তানজির আহামেদ। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, , কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল দিপক মুন্ডা। গ্রেফতারকৃত আসামী মোঃ জুয়েল মিয়া ও মোঃ আফরোজ মিয়া-দ্বয়ের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Aminur / Aminur
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত