ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে জাল টাকা সহ যুবক আটক


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১:৫৩

শেরপুরের নালিতাবাড়ীর ভেদিকুড়া আমবাগান বাজার থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার তাকে আটক করা হয়। আটক মেহেদী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়েছে। তবে এ সময় তার অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটক মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃত নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে, গত ৬ নভেম্বর শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢুকছে- এরকম একটি প্রতিবেদন প্রকাশ করে দেশের একটি স্বনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের অনেকেই। গত ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। 

আর তাই বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নির্দেশনা জারি করেছে— সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। সেইসাথে, ডিজিটাল লেনদেনের প্রতিও উৎসাহিত করা হয়।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪