ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ৪:৭

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন করা হয়েছে।  রোববার (৯ নভেম্বর) যোহরের নামাজ আদায়ের মধ্যদিয়ে এ নামাজ ঘরের উদ্বোধন করা হয়।

কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, কলেজের পরিধি এখন অনেক বৃদ্ধি পাওয়ায় শিক্ষক/শিক্ষার্থী সংখ্যাও অনেক বেড়েছে। কলেজ চলাকালীন তাদের নামাজ আদায় করতে ক্যাম্পাস ত্যাগ করে পার্শ্ববর্তী  কোন মসজিদে যেতে হয়।

 এতে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয়। এ জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় এখানে একটি নামাজঘর চালু করা হলো। 

গতকাল যোহরের উদ্বোধনী নামাজে ইমামতি করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ওই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রইফ খানের ছেলে মাওলানা মুজাহিদ খান। 

এ সময়  কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন, প্রভাষক আখতারুজ্জামান, এসএম সোহরাব হোসেন, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক