বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক 'চিটার'
বর্তমান সমাজে মানুষের জীবনাচরণের বাস্তব চিত্র নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরে বারহাট্টায় মঞ্চস্থ হয়েছে নাটক 'চিটার'। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেত্রকোনা জেলার একমাত্র সংগঠন কংস থিয়েটারের আয়োজনে ‘চিটার’ নাটকটিতে অভিনয় করেছেন কংস থিয়েটারের নাট্যকর্মীরা।
কংস থিয়েটারের আয়োজনে কংস থিয়েটার মঞ্চে রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাট্যকার প্রদীপ সরকার শ্যামল রচিত ও নির্দেশিত নাটক 'চিটার'। দক্ষ অভিনেতাদের অভিনয় দর্শকদের আবেগতাড়িত করে তোলে। নাটকের শুরু থেকেই ফুটে ওঠে সমকালীন সমাজের বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও মানসিক দমবন্ধ বাস্তবতার প্রতীকী দৃশ্য। শব্দ, সংগীত ও অভিনেতাদের অভিনয়ের শক্তিশালী মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে নিপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদের আবেগঘন চিত্র।
কংস থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার প্রদীপ সরকার শ্যামল বলেন, আমাদের নাটকটি একটি শিক্ষামূলক নাটক। নাটকটিতে মানুষের যাপিত জীবনের আলো-আধাঁরির কারসাজিতে ফুটে উঠেছে বর্তমান সামাজ জীবনের বহু প্রাপ্তি-অপ্রাপ্তির দৃশ্য।
প্রদর্শনী শেষে কথা হয় কয়েকজন নাটক প্রিয় দর্শকের সাথে তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই নাটকটি যেন বর্তমান সমাজ ব্যবস্থার জীবন্ত প্রতিচ্ছবি। নাটকটিতে ফুটে উঠেছে সমাজ জীবনের বর্তমান সময়ের নির্মম আয়না। অনেকদিন পর নাটক দেখলাম। নাটকটি মনোযোগ সহকারে উপভোগ করলাম এবং তৃপ্ত হলাম।
কংস থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক বলেন, 'চিটার' নাটকটি শুধুমাত্র বারহাট্টাতেই সীমাবদ্ধ থাকবে না। দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে ধারাবাহিকভাবে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে আমাদের। এ লক্ষ্যে নাট্য দলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছি।
দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাধারণ জনগণ।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে