চন্দনাইশে প্রতিবন্ধির বসতঘরে ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের চন্দনাইশে রতন দাশ (৪৫) নামে এক প্রতিবন্ধির বসতঘর ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে আছর বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মাইগাতা এলাকায় অভিযুক্ত মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪৫), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে অনিক দাশ (১৮) এর বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পি দাশ,সংকর দাশ,রুপনা দাস,মধু দাশ,উর্মি দে,পূর্ণিমা দাশ,দুলাল দে,দিপ্তি দাশ,কৃষ্ণা দাশ,জর্ণা দাশ প্রমুখ। বক্তারা বলেন,বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। সেভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে টিনশেট দিয়ে ঘর নির্মাণ করেন। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেট পুনরায় মেরামত করতে করে। এ অবস্থায় অভিযুক্ত বিবাদীগন তাদের বিরুদ্ধে নানানরকম মিথ্যা অভিযোগ,ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন। পরবর্তীতে কিছুদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাপ্পী দাশের বসতঘর ভাংচুর করতে থাকে। তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। যা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। ঘটনার পরের দিন চন্দনাইশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে বাপ্পী দাশ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ করায় অভিযুক্ত ব্যক্তিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা-হামলাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে নিজেদের আত্মরক্ষার জন্য এলাকাবাসীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা