বকশীগঞ্জে অসুস্থ তিন সন্তানের জননীর খোঁজ নিলেন ইউএনও শাহ জহুরুল হোসেন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামের ৩নং ওয়ার্ডের দিনমজুর শফি আলমের স্ত্রী, তিন সন্তানের জননী পারভীন বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে কুঁড়েঘরে অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পারভীনের অসহায় তার খবরটি নজরে আসে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের। খবর পেয়ে তিনি আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ওই নারীর বাড়িতে ছুটে যান।
এসময় ইউএনও শাহ জহুরুল হোসেন পারভীনের শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি অসুস্থ নারীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবেন এবং তার তিন সন্তানের শিক্ষা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পারভীনের জন্য একটি নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতিও দেন।
পরিদর্শনকালে ইউএনও শাহ জহুরুল হোসেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ত্রাণ হিসেবে শুকনো খাদ্যসামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামান, শিক্ষক মেজবাউল হক তুহিন, ইউপি সদস্য , মহিলা ইউপি সদস্য , স্থানীয় সংবাদ কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ইউএনও’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশাসনের এমন আন্তরিকতা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালায়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী