মৌলভীবাজার-১ আসনে 'শাপলা কলি' নিয়ে নির্বাচনে লড়বেন এনসিপির তামিম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর শাখার সাবেক সদস্য সচিব ও মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারি তামিম আহমদ। তরুণ এই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মূখ সারিতে থেকে দায়িত্ব পালন করেন।
সোমবার সন্ধ্যায় তিনি রাজধানীর বাংলামোটরস্থ রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দেবেন। এর আগে গত শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় একই কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তামিম আহমদ বলেন, “মৌলভীবাজার-১ আসনের সম্মানিত জনসাধারণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে আপনাদের সহযোগিতা ও ঐক্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সমস্যা সরাসরি ঘরে ঘরে গিয়ে শুনব এবং সমাধানে কাজ করে যাবো। তারুণ্যের শক্তির উপর ভরসা রাখুন—যেভাবে আপনারা ভরসা রেখেছিলেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়।” তাছাড়া তরুণ এই নেতা দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার