রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
০৯ নভেম্বর ২০২৫ খ্রি. রাজশাহী জেলাধীন বাঘা থানাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২০ বোতল ফেন্সিডিল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি চাক-’সহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: জালাল উদ্দিন ২। মোঃ কামরুজ্জামান (৩৮) ৩। কবির উদ্দিন ৪। খবির উদ্দিন, ৫। মোসা:মনোয়ারা খাতুন(৫০) ৬। মোসাঃ মনিয়ম খাতুন(৪২) ৭। মোঃ আনোয়ার হোসেন(৩৫) ৮। মোঃ আলমগীর হোসেন(৩৭) ৯। মোঃ আলম ইসলাম (১৮) ১০। মোঃ আশরাফুল ইসলাম(৩০) ১১। মোঃ বাচ্চু মন্ডল(৩৯) ১২। আওলাদ হোসেন ১৩। মোঃ মিজানুর রহমান(২৬)।
গ্রেফতারকৃত অভিযুক্ত মো: জালাল উদ্দিন রাজশাহী জেলার বাঘা থানাধীন নূরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র। মোঃ কামরুজ্জামান একই জেলার একই থানার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রাং-এর পুত্র । কবির উদ্দিন একই জেলার একই থানার চৌমাদিয়া গ্রামের মৃত-হাবু দেওয়ানের পুত্র। খবির উদ্দিন, একই জেলার একই থানার একই গ্রামের মৃত হাবু দেওয়ানের পুত্র। মোসা:মনোয়ারা খাতুন, একই জেলার একই থানার কালিদাসখালি গ্রামের মোঃ জিন্নাহ সিকদারের স্ত্রী। মোসাঃ মনিয়ম খাতুন, একই জেলার একই থানার একই গ্রামের মোঃ হান্নানের স্ত্রী, মোঃ আনোয়ার হোসেন, একই জেলার একই থানার একই গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র, মোঃ আলমগীর হোসেন, একই জেলার একই থানার খানপুর গ্রামের মোঃ জমসেদ প্রাং-এর পুত্র। মোঃ আলম ইসলাম, একই জেলার একই থানার চকরাজাপুর গ্রামের বকসু মন্ডলের পুত্র, মোঃ আশরাফুল ইসলাম, একই জেলার একই থানার খানপুর গ্রামের সাহাব উদ্দিন কাজীর পুত্র। মোঃ বাচ্চু মন্ডল, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়ীয়া গ্রামের মৃত এলাজ মন্ডলের পুত্র, আওলাদ হোসেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন চৌমাদিয়া গ্রামের দুখাই দেওয়ানের পুত্র, মোঃ মিজানুর রহমান, একই জেলার একই থানার পলাশী ফতেপুর গ্রামের মোঃ আদু মোল্লার পুত্র।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-মহোদয়ের নির্দেশে অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে আজ ০৯ নভেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৪:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে রাজশাহী জেলাধীন আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুরিয়া এবং পলাশী ফতেপুর এলাকা হতে অপারেশনস্ ফার্স্ট লাইট বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি, ১টি খোসা, ২০ বোতল ফেন্সিডেল, ৫০ পিচ ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া, ১টি চাকু উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরর্দীর দুর্গম চরাঞ্চলে চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, বালুমহাল দখলকে কেন্দ্র করে কয়েকটি সন্ত্রাসী বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে। উপরে বর্ণিত তিনটি জেলার চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আজ ০৯ নভেম্বর ২০২৫ খ্রি. ভোর ০৪:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত জেলা পুলিশ, র্যাব, আরআরএফ, রাজশাহী, এপিবিএন ও নৌ-পুলিশের যৌথ অভিযানে মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন