বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য অধিকার ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পেনডাউন কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রোববার থেকে শুরু হওয়া সহকারি শিক্ষকদের পুর্ণ দিবস কর্মবিরতি পালন অব্যাহত। শিক্ষকরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।
সোমবার উপজেলার ১৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা পুর্ণ দিবস কর্মবিরতি পালন করতে দেখা গেছে। এতে শত শত শিক্ষার্থী স্কুলে গেলেও শিক্ষকরা পাঠদান না করায় তারা ফিরে গেছে। অনেক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা বিদ্যালয়ে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করেন। সহকারি শিক্ষকদের লাগাতার কর্ম-বিরতি চলতে থাকলে শিক্ষার্থীরা স্কুল বিমুখ হওয়ার আশংকায় ভোগছেন অভিভাবকরা।
সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ, গাংকুল, চিন্তাপুর, সিংহগ্রাম, ষাটমা মডেল, কাজিরবন্দ, হরিপুর, বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরাসরি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষক/শিক্ষিকারা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করে শিক্ষক মিলনায়তনে বসে সময় কাটাচ্ছেন। আবার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় ভবনের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা দিক-বিদিক ছুটাছুটি করে বাড়ি ফিরে যাচ্ছে। সহকারি শিক্ষকদের অনির্দিষ্টকালর কর্মবিরতির দ্বিতীয় দিনে উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার