ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে একসাথে তিন পুত্রসন্তানের জন্ম, অসহায় কৃষকের মানবিক সহায়তার আবেদন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ১:৫১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গুচ্ছগ্রামে এক দরিদ্র কৃষকের ঘরে একসাথে তিনটি সুস্থ পুত্রসন্তানের জন্ম হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বকশীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কৃষক ওয়াজকুরুনীর স্ত্রী স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনটি শিশুই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। মা বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন।
একসাথে তিন নবজাতকের আগমনে পরিবারের আনন্দের সীমা নেই, তবে দারিদ্র্যের কারণে সন্তানদের লালন-পালন নিয়ে দুশ্চিন্তায় আছেন ওয়াজকুরুনী।
কৃষক ওয়াজকুরুনী বলেন,আমি একজন গরিব মানুষ। দিনমজুরের কাজ করে সংসার চালাই। এখন তিনটি শিশুর খরচ চালানো আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ও সদাশয় মানুষদের কাছে আমি সাহায্যের আবেদন জানাচ্ছি। এদিকে স্থানীয় এলাকাবাসী ও সমাজসেবীরা এই দরিদ্র পরিবারের পাশে মানবিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সবশেষে এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন—
আল্লাহ যেন মা ও তিন নবজাতককে সুস্থ রাখেন এবং অসহায় কৃষক ওয়াজকুরুনীর পরিবারের জীবনে সুখ ও সচ্ছলতা দান করেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব