ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে মাদক বিরোধী অভিযানে আটক-৩


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ২:১৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিন মাদকসেবীকে প্রত্যেককে এগারো মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বার্মা কলোনিতে  মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে এ সাজা দেওয়া হয়। মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। এ বিষয়ে তিনি বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে এগারো মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটকরা হলেন- চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দোহাজারী ডাকবাংলো কলোনি পাড়া এলাকার মৃত বশির খানের ছেলে মো. শাকিল খান, চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ জোয়ারা বড়পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল, এবং সিরাজ মিয়ার ছেলে মো. শাকিল।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা