নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পূর্বধলার থানার নূরুল আলম
নেত্রকোনা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।
সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, (পিপিএম) শ্রেষ্ঠ ওসি নূরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পিপিএম রেজওয়ান আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
জানা গেছে, অক্টোবর মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মাননা অর্জন করেন ওসি নূরুল আলম। পাশাপাশি জননিরাপত্তা বিধান ও জনগণের আস্থা অর্জনে তার আন্তরিকতা ও নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি নূরুল আলম আজকের আরবানকে জানান, “পূর্বধলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য। জনগণের সেবা দিতে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও গভীর করবে এবং কাজের প্রতি উৎসাহ জোগাবে।”
উল্লেখ্য, তিনি ২০২৫ সালের ৮ মার্চ পূর্বধলা থানায় যোগদান করেন। এর আগে ২০২৫ সালের আগস্ট মাসেও তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ