কসবায় যুবদলের মিছিলে পু্লিশের বাধা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবদলের মিছিলে পুলিশের বাধা দেয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ওই মিছিলে বাধা দেয় পুলিশ। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন এলাকার অনন্তপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই বিক্ষোভ করে আসছেন পদবঞ্চিতরা। সোমবার নতুন কমিটির আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া নেতাকর্মীদের নিয়ে শোডাউনের প্রস্তুতি নিলে পৌর শহরে অবস্থান নেন বিক্ষুব্ধ পদবঞ্চিত নেতাকর্মীরা। সকালে বিনাউটি ইউনিয়নের আদ্রা অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের করা হয় নতুন কমিটির আনন্দ মিছিলটি। কিছুদূর যাওয়ার পর দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেট নিক্ষেপ করেন।
আরো জানা গেছে, সংঘর্ষে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোপ্রধান পীযূষ কান্তি আচার্য, সময় টিভির চিত্রসাংবাদিক জুয়েলুর রহমান ও মোহনা টিভির কসবা প্রতিনিধি হারুনুর রশীদ ঢালীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করেছে।
কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া বলেন, নতুন কমিটি গঠন করায় আমরা নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। পুলিশের হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ৫-৭ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, যুবদলের পদধারীরা একটি মিছিল বের করতে চেয়েছিল। উপজেলা সদর থেকে দূরে অনন্তপুরে তারা মিছিলটি বের করলে দুই গ্রুপের সংঘর্ষের শঙ্কায় পুলিশা বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন