ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ২:৪৯

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী–র ওপর সরকারি দায়িত্ব পালনকালে অফিসে দুর্বৃত্তদের শারীরিক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার (১১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন। এতে উপজেলা প্রশাসন, কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বক্তারা আরও বলেন,সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে জনগণের সেবা দিতে কাজ করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে এবং জনগণও ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধন শেষে কর্মকর্তারা ঘটনাটির দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি নকলা উপজেলা কৃষি অফিসে দায়িত্ব পালনকালে অফিসকক্ষে দুর্বৃত্তরা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর শারীরিক হামলা চালায়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব