কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামাতের পাঁচ দিনের জোড়। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল আশপাশের এলাকা।মোনাজাত পরিচালনা করেন তাবলীগের বিশ্ব আমির দিল্লির মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি।
উক্ত জামাতে সারা দেশ থেকে আগত তাবলীগের সাথী ছাড়াও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নেন।
এর আগে ফজরের পর হেদায়তি বয়ান পেশ করেন মুফতি ইউসুফ বিন সা’দ কান্ধলভী।
গত শুক্রবার থেকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মিকাইল এলাকায় শুরু হওয়া এ জোড় মঙ্গলবার সকাল পর্যন্ত চলে।
সরেজমিনে দেখা গেছে, এক বর্গ কিলোমিটারজুড়ে প্রজেক্টের বিশাল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাট ও মাঠেও মুসল্লিরা অবস্থান নেন। জোড়ে সারা দেশ থেকে তাবলীগ জামাতের তিন চিল্লার সাথী, সময় লাগানো উলামায়ে কেরাম ও মুরুব্বিরা অংশ নেন।
এখান থেকে দেশ-বিদেশে ৪০ দিন ও ৪ মাস মেয়াদি জামাত দাওয়াতের কাজে পাঠানো হয়। তাবলীগ জামাতের কেন্দ্রীয় বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনের মুরুব্বিরাও জোড়ে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন। কাকরাইল মসজিদের মুরুব্বি ও ময়দান প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ বলেন, পাঁচ দিনব্যাপী এই জোড় তাবলীগ জামাতের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি দ্বীনি সমাবেশ।
তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, এবারের জোড়ে ২০টি দেশের প্রায় ৬০০ বিদেশি মেহমান অংশ নিয়েছেন।
তাঁরা দেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজে অংশ নেবেন। ময়দানে প্রায় লাখাধিক সাথী উপস্থিত ছিলেন।
জোড় ময়দান পরিদর্শন শেষে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, লাখো মুসল্লির নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা একযোগে কাজ করেছেন। বিদেশি মেহমানদের নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আখেরী মোনাজাতে অংশ নেওয়া জুয়েল মিয়া বলেন, এসেছি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। নিজের হেদায়াত ও দেশের শান্তির জন্য দোয়া করি।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত