ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‎রায়পুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ১২:৫০

‎লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার(১১ নভেম্বর)বিকাল সাড়ে চারটায়  উপজেলার সাজু মোল্লার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

‎অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাজু মোল্লার ঘাট এলাকায় একটি প্রভাবশালী চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর গতিপথ পরিবর্তনসহ পার্শ্ববর্তী কৃষিজমি ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

‎অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করে ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

‎অভিযান চলাকালে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়—যেই অবৈধভাবে বালু তুলবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন কঠোর পদক্ষেপই পরিবেশ রক্ষা ও জনস্বার্থ সুরক্ষায় সহায়ক হবে।

‎অভিযান শেষে জব্দকৃত সরঞ্জামাদি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের