কুয়াকাটায় বর্ণিল আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পর্যটন হলিডে হোমস থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সদস্যদের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সী বীচ এলাকার ট্যুরিজম পার্কে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সম্পাদক ভিপি আবদুল মান্নান ও কলাপাড়া উপজেলা নিবার্হী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
বক্তারা কুয়াকাটাকে বিশ্বমানের পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া কুয়াকা সৈকতকে ভাঙন থেকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন