রাজশাহীতে নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে সভা অনুষ্ঠিত
বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় রাজশাহীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে খান ফাউন্ডেশন বাস্তবায়ন, সমতা নারী কল্যাণ সংস্থা এবং পরিবর্তন এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে হলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নারীদের পরস্পর সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীর নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন তারা।
বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা এবং সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করলে তাদের সক্ষমতা ও নেতৃত্বের পরিসর আরও বিস্তৃত হবে।
রাজশাহীর মহিলা পরিষদ সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
সমাজ সেবা কর্মকর্তা মতিন উর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস রাবেয়া, সমতা নারী নারী কল্যাণ সংস্থার পরিচালক নজরুল ইসলাম, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল এডভোকেট দিলশাদ আরা চুন্নি সহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত