ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মাধবপুরে রাতভর অবৈধ বালু পাচারবিরোধী অভিযান


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৪:৩৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে রাতভর চলেছে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা থেকে গভীর রাত ৩টা পর্যন্ত উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাচারবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।  তিনি জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার করা হচ্ছিল। এতে একদিকে যেমন সরকারি রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে।

ইউএনও বলেন, অবৈধ বালু উত্তোলন ও পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মাধবপুর উপজেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে এলাকাবাসী উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের কারণে এলাকার সড়ক ও ফসলি জমি নষ্ট হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, মাধবপুর উপজেলায় একাধিক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রশাসনের নজরদারি বৃদ্ধি পাওয়ায় এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন