ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন করে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সব্যসাচীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে উপজেলার গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ তার প্রকাশিত ‘কাহিনি পাতায় পাতায়’ ছড়া-কবিতার বইয়ের জন্য ২০২১ সালের সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন। এ পুরস্কারের আয়োজক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার। আগামী ২৭ ডিসেম্বর সব্যসাচী সৈয়দ শামসুল হকের জন্মদিনে অনুষ্ঠানের মধ্যদিয়ে এ পুরস্কার প্রদান করা হবে। এ পুরস্কারের আর্থিক মূল্য ২০ হাজার টাকা ও একটি সম্মাননা স্মারক। এখন থেকে প্রতি বছর পাঠাগার কর্তৃপক্ষ শিশুসাহিত্যের জন্য এ পুরস্কার প্রদান করবে।
এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রচার ও সাংগঠনিক সম্পাদক নুরনবী মিয়ার সঞ্চালনা ও গীতিকার তৌহিদ উল ইসলাম পাঠাগারের সহ-সভাপতি হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, ভোরের পাতা পত্রিকার জাকারিয়া শেখ, মুক্ত খবরের সরকার মনোয়ার পাশা, দৈনিক খবরপত্রের মাহবুব রহমান সুমনসহ সাহিত্যমনা বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার