ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-১১-২০২৫ বিকাল ৫:১৮

মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। বুধবার সকালে জেলা শহরের একটি সাংবাদিক অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ নভেম্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ‘মধ্য পেয়ারপুর মাঝকান্দি’ এলাকার এবেল ভুইয়ার ছেলে রহমান ভুইয়া পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যা করেন। এই ঘটনায় ৬ নভেম্বর নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে নিহতের স্ত্রী রেকছোনা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে মাদারীপুর আদালতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত। মামলাটি হয়রানি করতেই দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, সদর উপজেলার এওজ গ্রামের ফজলুল হক খানের মেয়ে রেকছোনা বেগমের সাথে ৭ বছর আগে বিয়ে রহমান ভুইয়ার। সংসারে দুই মেয়ে রয়েছে রেকছোনার। পারিবারিক কলহের কারনে বেশকিছুদিন ধরে বাবার বাড়ি বসবাস করছেন রেকছোনা। রহমানের মৃত্যুর দিনও বাবার বাড়ি ছিল সে বলে দাবি তার। স্বামীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। এতে রেকছোনা ও তার পরিবারের বড় ধরনের ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছে পরিবার। পাশাপাশি ন্যায় বিচার পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এমএসএম / এমএসএম

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র

নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব

রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান