ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে রাধা গোবিন্দ মন্দিরের রাস্তায় বাঁশের বেড়া, চলাচলে বিঘ্ন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১২-১১-২০২৫ বিকাল ৫:১৯

ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে রাধা গোবিন্দ মন্দিরে যাওয়ার রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা কিরণ প্রসাদ বাউল।
বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে এ ঘটনাটি ঘটে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা হলেন আনন্দ রাজ বংশী (৬০), গোবিন্দ রাজ বংশী (৬৫), নিত্য রাজবংশী (৩৮), কৃষ্ণ রাজবংশী (৬২), কানাই রাজবংশী (৫৫) ও রঞ্জিত রাজবংশী (৫৫)। এরা সকলেই রোয়াইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গ্রামবাসীর উদ্যোগে রোয়াইল বাজারের দক্ষিণ পাশের শরীফের দোকান থেকে ভবেশ ঘোষের বাড়ি পর্যন্ত মন্দিরে যাতায়াতের রাস্তা তৈরি করা হয়। বুধবার ভোরে অভিযুক্তরা সেই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন।
এ ঘটনার খবর পেয়ে সকালে গ্রামবাসী প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, চলতি মাসের ৭ তারিখে নিত্য রাজবংশী ফেসবুকে মন্দিরের রাস্তা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন। ফলে বর্তমানে মন্দিরে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে এবং ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয় সাবেক ইউপি সদস্য কিরণ প্রসাদ বাউল বলেন, “গ্রামবাসীর উদ্যোগে তৈরি মন্দিরের রাস্তা হঠাৎ করে দুইটি স্থানে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ভক্ত ও স্থানীয়দের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।”
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার