ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে গ্রাম আদালত নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১১:১৫

গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রাম আদালতকে গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইউনিয়নে যেখানে এজলাস আছে, সেখানে চেয়ারম্যানদের এজলাসে বসে বিচার পরিচালনা করতে হবে, আর যেখানে মেরামতের প্রয়োজন রয়েছে, সেখানে দ্রুত উদ্যোগ নিতে হবে।
সভায় স্থানীয় সরকার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল বলেন, প্রতিটি ইউনিয়নে মাসে কমপক্ষে পাঁচটি মামলা গ্রহণ ও নথি হালনাগাদ রাখতে হবে। ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং পিছিয়ে থাকা ইউনিয়নগুলোকে এগিয়ে আনতে হবে।
এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আলিউল হাসানাত খান জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গোপালগঞ্জের ৬৭টি ইউনিয়নে মোট ৭৯২টি মামলা দায়ের হয়, এর মধ্যে ৭২৭টি নিষ্পত্তি এবং ১ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৪০ টাকা আদায় করা হয়েছে।
সভা পরিচালনা করেন স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার রুনাল্ট চাকমা। সভায় পাঁচ উপজেলার ইউএনও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা সহ ৮৭ জন অংশগ্রহণ করেন।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস