উৎসবমুখর পরিবেশে ড্যাবের সাংগঠনিক মাসের সূচনা
নতুন সদস্য সংগ্রহে ফরম ও মানি রিসিট বিতরণ শুরু করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃহারুন অর রশিদ। গত মঙ্গলবার সন্ধ্যায় ড্যাব কার্যালয় ঢাকা
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক মাসের সূচনা হয়েছে। এ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। অনুষ্ঠানে উপস্থিত সভাপতি অধ্যাপক ডা:হারুন অর রশিদ , সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা:আবুল কেনান, মহাসচিব(ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা: খালেকুজ্জামান দিপু , কোষাধ্যক্ষ ডা: মেহেদী হাসান ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্য ফরম ও মানি রিসিট বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানের শুরুতেই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নিটোর শাখার আহ্বায়ক ডা: শামসুল আলম ও সদস্য সচিব ডা: আতিকুল ইসলাম সুজন এর হাতে সদস্য ফরম তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সন্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ড্যাব শুধু একটি চিকিৎসক সংগঠন নয়, এটি চিকিৎসক সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা রক্ষার এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম। সদস্য সংগ্রহের এই কার্যক্রমের মাধ্যমে ড্যাবের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং চিকিৎসক সমাজের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক সদস্যরা। সবাই এক অভিন্ন প্রতিজ্ঞায় বলেন — “চিকিৎসক ঐক্যই ড্যাবের শক্তি, সংগঠনই আমাদের মর্যাদা।”
Aminur / Aminur
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
Link Copied