ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নারী ফুটবলার তৃষ্ণা রানী পেল বাড়ীর জমি ও ঘর


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১২:১৬

বাংলাদেশ জাতীয় নারী অনুর্দ্ধ ২০ দলের নারী ফুটবলার তৃষ্ণা রানীকে বসতবাড়ীর জমি ও পাকাঘর উপহার দিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেদ আলী। তিনি বুধবার (১২) নভেম্বর সন্ধ্যায় ময়দানদিঘী ইউনিয়ন ভুমি অফিসের সামনে সাড়ে চার শতক জমি ও নির্মাণকৃত আধা পাকা ঘরের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। 
এ সময় তিনি তৃষ্ণারানী সহ তার বাবা ও মায়ের হাতে জমির দলিল তুলে দিয়ে ঘরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার বাবার জন্য দেওয়া একটি দোকান ঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক।   
এসময় উপস্থিত আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী প্র্রমুখ।  
জেলা প্রশাসক সাবেত আলী জানান, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়ার তৃষ্ণা রানী দেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন দেশের সাথে খেলে সুনাম বয়ে নিয়ে আসছে। কিন্তু তাদের পরিবারের নিজস্ব কোন থাকার জায়গা ও উপযুক্ত থাকার ঘর ছিল না। চাচার বাড়ীতে একটি ঘরে কষ্ট করে থাকতো। তার বাবা অসুস্থ্য, মা ইট ভাটায় কাজ করেন। দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেও দেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে, তার স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি করে ও বাড়ী নির্মাণ করে দেওয়া হচ্ছে, সেই সাথে তার অসুস্থ্য বাবাকে পরিবারের খরচ চালানোর জন্য একটি দোকান ঘর দেওয়া হয়েছে। আমি প্রত্যাশা করবো সবাই এই পরিবারের পাশে থাকবো, জেলা প্রশাসন ও সরকার তার পাশে থাকবে। তৃষ্ণা রানী দেশকে আরো ভালো কিছু উপহার দেবে এটাই আমাদের প্রত্যাশা।   
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, নারী ফুটবল দলের গর্বিত সদস্য বোদা উপজেলার রত্ন তৃষ্ণা রানীকে জেলা ও উপজেলার প্রশাসনের পক্ষ থেকে বাড়ী করার জন্য ময়দানদিঘীতে সাড়ে চার শতক জমি রেজিস্ট্রি প্রদান করা হয়েছে এবং আধা পাকা বাড়ী জেলা প্রশাসক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। আমরা মনে করি গুণিদের কদর করলে দেশে আরো গুণি জন্মাবে। 
টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির পরিচালক ও তৃষ্ণা রানীর কোচ মোফাজ্জল হোসেন বিপুল জানান, তৃষ্ণা রানী ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বোদা ফুৃটবল একাডেমিতে কোচিং করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃষ্ণা রানী প্রত্যন্ত অঞ্চল থেকে এখন জাতীয় অনুর্দ্ধ ২০ দলের গোলমেশিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তাকে বসতবাড়ীর জন্য জমি ও ঘর নির্মাণ করে দিচ্ছে তাই আমরা অনেক খুশি। তার পাশে দাড়ানোর জন্য জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 
তৃষ্ণা রানী অনুভুতি প্রকাশ করতে গিয়ে জানান, বহু প্রতিবন্ধকতা পারি দিয়ে এখানে এসেছি। আজকে নিজেকে অনেকটাই সফল মনে হচ্ছে। যারা একসময় কটুকথা বলতো তারাও আজকে উৎসাহ দিচ্ছে। জেলা প্রশাসক আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা আমার বড় পাওয়া। আমি আমার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।

Aminur / Aminur

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি