ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১২:৩৪

গোপালগঞ্জে একাধিক স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে। একই রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখাকেও লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। অফিসের নাইটগার্ড টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া গভীর রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫–৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশের ভাষ্য, কালো রঙের একটি মাইক্রোবাসে করে আসা দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহত বা ব্যাংক ভবনের ক্ষতি হয়নি।

অন্যদিকে রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস