ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইগাতীর গারো পাহাড়ে অনুষ্ঠিত হবে শেরপুর হাফ ম্যারাথন: জার্সি উন্মোচন অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১২:৩৭
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অনুষ্ঠিত হবে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। আগামী শুক্রবার ভোরে শেরপুর রানার্স কমিউনিটির আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। 
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের মাধবপুর এলাকার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে  ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন করা হয়।  
এতে হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম।
অনুষ্ঠানে তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয় প্রায় ৮০০ শিশু, নারী ও পুরুষ। এদের মধ্যে থাকবেন সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষ। ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে এক কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১ দশমিক এক কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর পুরস্কার। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হবে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া। এতে বক্তব্য দেন  শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, মিমোজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু, রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, কামাল হোসেন, শাহরিয়ার ইসলাম রবিন, শাহরিয়ার আহমেদ রাব্বি প্রমুখ।
পরে দ্বিতীয় পর্বে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরির জার্সি ও মেডেলসহ কিটব্যাগ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত