রাঙ্গামাটিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান বিষয়ক ওয়ার্কশপ
রাঙ্গামাটিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) নির্দেশিকা ২০২৫ এর ডেসিমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, যুগ্ম সচিব আবু দাউদ মো: গোলাম মোস্তফা, উপ সচিব সানজিদা ইয়াছমিন, সিনিয়র সহকারী সচিব সোহেল রানা, রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মোবারক হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাদ শারমিন প্রমুখ। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় জানানো হয়, সংশোধিত ইজিপিপি নির্দেশিকায় জলবায়ু অভিযোজনমূলক ব্যবস্থা অর্ন্তভূক্ত করা হয়েছে। যার প্রধান বৈশিষ্ট্য সমুহের মধ্যে রয়েছে-বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু অভিযোজনমূলক নতুন কাজ ইজিপিপিতে অন্তর্ভুক্তকরণ, স্থানীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলার জন্য উপযুক্ত কাজ নির্বাচন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার সাথে সমন্বয় সাধন, নারী বান্ধব ও জেন্ডার সংবেদনশীল বিষয়গুলো অন্তর্ভূক্তকরণ এবং দ্রুততার সাথে মজুরি পরিশোধের জন্য স্থানীয় পর্যায়ে অনুমোদন এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালু করণ। কর্মশালায় উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন