ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ১:১২

আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউন সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রায়গঞ্জ পৌর সভার ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রায়গঞ্জ উপজেলা আমীর মো. আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এস. এম. মুনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, মাওলানা আব্দুল আলী, সুমন আহমেদ ও পৌর আমীর হোসেন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সরকারের দমন-পীড়ন ও অন্যায় আচরণের তীব্র নিন্দা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন