সাটুরিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
মানিকগঞ্জের সাটুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন এর সঙ্গে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাটুরিয়া থানায় ওসির কক্ষে প্রথমে নবাগত ওসিকে সাটুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন থানার নবাগত ওসি এ আর এম আল মামুন।
সভায় নবাগত ওসি আল মামুন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও সমাজে শান্তি ফিরে আসে পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলাপূর্ণ দেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাটুরিয়াবাসীর সঠিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার