ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আন্দোলনের মুখে জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর ঘোষণা


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ২:৩৫

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে স্থগিতকৃত সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের লিখিত পরীক্ষা ২১ নভেম্বর পুর্ণ: নির্ধারণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাঙ্গামাটি জেলার সহকারী শিক্ষক নিয়োগ ও বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তন্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১৪ নভেম্বর তারিখের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিবর্ততে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের রাঙ্গামাটি সরকারী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। 
১৪ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার জেলা পরিষদ এক বিবৃতি দিয়ে পরীক্ষা স্থগিত করে। এর পর  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্বনির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা নেওয়ার দাবিতে জেলা পরিষদ ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃপক্ষ আমাদের সাথে সভা করে ২১ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনষ্ঠিত হওয়ার কথা জানান। পরীক্ষার্থীরা আরো জানান, এই পরীক্ষায় অসাধু উপায়ে কোন লেনদেন করা যাবে না। বাঘাইছড়ি যে পরীক্ষা সেন্টার ছিলো তা লেকার্স পাবলিক স্কুলে হওয়ার কথা থাকলেও তবে এই কেন্দ্রটি হবে রাঙ্গামাটি সরকারী কলেজে। যেহেতু ২১ তারিখ সশস্ত্র বাহিনীর দিবস আছে তাই। আর সাংস্কৃতিক ইনস্টিটিউটে যে পরীক্ষা তা কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবেন। আর বিজ্ঞপ্তি দেয়ার পর পরবর্তীতে আমরা যার যার অবস্থানে চলে গিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করা করবো।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ আছে। ইতোমধ্যে ৫৮৯টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ৬ হাজার ৬৪৮ জন আবেদন করেছেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন