ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৩:৩৩

নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকানের ৫০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ নভেম্বর) অনুমান রাত সাড়ে ৮  টার দিকে আত্রাই রেলওয়ে প্লাটফরম সংলগ্ন মার্কেটে।

জানা যায়, ওই রাতে বোতলজাতকৃত পেট্রোল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা মো. মোস্তফা তার দোকান বন্ধ করে বাড়ি যান। পরে ওই দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে  
পার্শ্ববর্তী আরও দু’টি দোকানে আগুন লেগে যায়। এদিকে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে উঠতে থাকলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের দু’টি এবং রাণীনগর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দেড়ঘন্টা যৌথভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় স্থানীয় যুবক রিংকু খান, আরিফ শেখ, জাকারিয়া হোসেন জয়, শান্ত হোসেন, জনি শেখ শাহাবুর হোসেনসহ বেশ কিছু যুবকরাও স্বেচ্ছায় আগুন নেভানোর কাজে অংশ নেন। 

আত্রাই ফায়ার সার্ভিস সূত্র জানায় অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। দোকানঘরে পেট্রোল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে মোস্তাফার দোকান ছাড়াও গোলামের ভাঙারীর দোকান ও মামুনের কাঁচা মালের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ব্যাবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকের অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আল সিদ্দিক, সেনা অফিসার লে. তানভীর, নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন এবং আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান প্রমুখ। 

এমএসএম / এমএসএম

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র

নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব

রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত