ফরিদপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন
ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কাজী আশরাফ উদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে প্রথমে তিনি ভাঙ্গা উপজেলা সদরের ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প হ্যান্ড ওয়াশ বেসিন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ভিন্ন এক প্রকল্প পরিদর্শনের জন্য যান উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে। সেখানে তিনি পাওয়ার ট্রিলার প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তিনি ভাঙ্গা উপজেলা কোয়ার্টারে নির্মাণাধীন ভবন, উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণকাজের অগ্রগতিসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আ. মালেক মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) সোহেলী আক্তার, প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদের প্রমুখ।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা