মিরসরাইয়ে সরকারী পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
মিরসরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সরকারী বৃত্তি পরীক্ষা জন্য অনুষ্ঠিত মডেল টেস্ট পরীক্ষা অতিরিক্ত পরীক্ষা ফি নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুত্রে জানা যায়, মিরসরাই উপজেলার ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কেন্দ্রে ১৩৫১ জন ছাত্র-ছাত্রী এই মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করে।
অভিযোগ উঠেছে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী অর্থাৎ প্রতিটি শিক্ষার্থী থেকে ১৫০ টাকা করে পরিক্ষা ফি নেওয়া হয়েছে। সেই হিসেবে সর্বমোট ১৩৫১ শিক্ষার্থী থেকে প্রায় ২ লক্ষ ২ হাজার ৬শ ৫০ টাকা আদায় করা হয় শিক্ষার্থী কাছ থেকে।
চলতি বছরে ২৮ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত (৩৮.০০৮.০৩৫.০০.০০.০০৪.২০১১.৪৬৫) নাম্বার স্মারকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষাসমুহের ফি ধার্য করা সম্পর্কে অনলাইনে মতামত প্রদান উল্লেখ করা হয় যে ১ম শ্রেণি ২০ টাকা, ২য় শ্রেণি ২০ টাকা, ৩য় শ্রেণি ৩০ টাকা ৪র্থ শ্রেণী ৪০, ৫ম শ্রেণি ৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, প্রাথমিক বিদ্যালয়ে টেষ্ট পরিক্ষা জন্য শিক্ষার্থী থেকে ১৫০ টাকা নেওয়া বড়ই বেমানান। বিশেষ করে প্রাইমারি বিদ্যালয় পড়ে গরীব ঘরের ছেলেরা। সরকারী টাকা নেওয়া বিধান আছে কিনা জানিনা থাকলেও ১৫০টাকা নেওয়াটা কেমন যেন।
এই বিষয়ে জানতে চাইলে মিঠানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম বলেন, আমার স্কুলের ১৩ জন শিক্ষার্থী মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করেন। উপজেলা শিক্ষা অফিসে নির্দেশে প্রতিজন শিক্ষার্থীর ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে।
শাহ আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, আমাদের উপজেলা থেকে ১৫০ টাকা দিতে বলেছে তাই আমরা ঐটাকা দিয়েছি। এই টাকা নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ক্লাস্টারের সচিবেরা নির্ধারণ করেছে উনাদের সাথে যোগাযোগ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, উপজেলায় প্রধান শিক্ষকদের বৈঠকে ১৫০টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আমি মিটিং আছি পরে কথা বলবো বলে কেটে দেয়।
এই বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান বলেন, সরকারী ভাবে ফি নেওয়া কোন বিধান নেই। ১৫০ টাকা ফি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু আপনি জানিয়েছেন বিষয়টি আমি দেখবো।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন