রায়গঞ্জে বিএনপি ও জামায়াতের পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মিছিলগুলো উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলার ঘুড়কা ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। জেলা ও উপজেলা সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা; সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস।
অন্যদিকে জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার মিছিল ধানগড়া থেকে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়; এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মো. আলী মর্তুজা এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি এস. এম. মুনসুর আলী; প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন।
উভয় সমাবেশে নেতারা বলেন—“ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা ও অপতৎপরতার চেষ্টা চলছে; আমরা তা কঠোরভাবে দমন করব।”
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন