তাড়াশে কৃষককে কুপিয়ে ২ লাখ টাকার গরু ছিনতাই
সিরাজগঞ্জের তাড়াশে রাতের আধারে এক কৃষকে কুপিয়ে ২ লক্ষ টাকা মূল্যের গরু ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তের দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে। রাতেই মুমূর্ষু অবস্থায় কৃষক দুলালকে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মৃত ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং গোয়াল থেকে শাহিয়াল জাতের একটি ২ লক্ষ টাকা মূল্যের গাভি লুটের চেষ্টা করে। এ সময় দুলাল টের পেয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে দুর্বৃত্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে মাথা ও কানে এলোপাতারি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। এদিকে দুর্বৃত্তের দল গরুটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী