ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় গ্রেফতার ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৫:২৫

রাজবাড়ীর পাংশায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুণ্ডুর সভাপতিত্বে পৌর শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ী মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ভোলা জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুণ্ডু প্রমুখ।

এ সময় মানববন্ধনের মাধ্যমে বক্তারা মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়