ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চন্দনাইশের এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ২:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামী সাধারণ নির্বাচনের আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের চন্দনাইশে সক্রিয়ভাবে কাজ করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

গত ১৫ নভেম্বর (শনিবার) দুপুরে বিজিসি ট্রাস্ট সংলগ্ন নোঙর রেস্তোরাঁয় চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমান বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে যে নির্দেশনা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে তিনি চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম পর্যায়ে ছোট ছোট কর্মসূচির মধ্য দিয়ে এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্য এবং এর মাধ্যমে জনগণ কী ধরনের উপকৃত হবে—তা জানাতেই এই বার্তা পৌঁছানো অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে এবং এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ মাহাবু, এডভোকেট রফিক আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস বাবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মোহাম্মদ হারুন এবং দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু প্রমুখ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা