ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঢাকা-১২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উত্তর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত


ফারুক হোসেন photo ফারুক হোসেন
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:২

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকা-১২ আসনকে কেন্দ্র করে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এলাকার সাংগঠনিক সক্রিয়তা তুলে ধরে। তেজগাঁও, শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর এবং হাতিরঝিল থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা–১২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তাফা জামান। হাজী মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহ আলম, উভয়ই ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক।

সভায় বক্তারা ধানের শীষের বিজয়ের জন্য সকলে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ বলে জানান। বক্তারা বলেন, “ধানের শীষের বিজয়ের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী দিনে ঢাকা–১২ আসনের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন জনাব সাইফুল আলম নীরব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিপি হানিফ, নুরুল হুদা নুরু এবং সিদ্ধেশ্বরী কলেজের সাবেক ভিপি উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি, তেজগাঁও থানা বিএনপি, শিল্পাঞ্চল থানার বিএনপি, হাতিরঝিল থানা বিএনপি ও শেরেবাংলা নগর থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদল, তেজগাঁও থানা যুবদল, শিল্পাঞ্চল যুবদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, তেজগাঁও কলেজ ছাত্রদল, শিল্পাঞ্চল ছাত্রদল, শেরেবাংলা নগর ছাত্রদল, হাতিরঝিল থানা ছাত্রদল, সিরামিক ইনস্টিটিউট ও পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল উত্তর, শ্রমিকদল উত্তর, মহিলাদল ও কৃষকদল উত্তরের অসংখ্য নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। সাবেক নেতৃবৃন্দের মধ্যে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাখায়াত হোসেন সৈকত এবং ভিপি আবু সুফিয়ান দুলালও সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা