মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদারের গণজাগরণ, বালিগ্রামে দুই ওয়ার্ডে নতুন কমিটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের উদ্যোগে বালিগ্রাম ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নতুন করে বিএনপির কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর ইউনিয়নের ধুয়াসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিম মিয়া, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা নাসির হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, বালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন খান ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময় প্রার্থী খোকন তালুকদার উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু