ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১৫-১১-২০২৫ বিকাল ৫:৩৭

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের কথা চিন্তা করে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির  সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। 
আজ শনিবার ( ১৫ নভেম্বর) সারাদিন বাউশিয়া ইউনিয়ন ও টেংগারচর ইউনিয়ন গুরে গুরে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের খোজখবর নেয় এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও গতকাল রাতে
 ভবেরচর বাসস্ট্যান্ড ও বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
শীতবস্ত্র বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজান,যুবদল নেতা রেজাউলকরিম তারেক সহ উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি ও সাধারণ সম্পাদক লাভলী আক্তার।গভীর রাতে শীতবস্ত্র বিতরন কালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Aminur / Aminur

ভূরুঙ্গামারীতে নারী কর্মী নিয়োগ দিচ্ছে এলজিইডি

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেপ্তারের দাবি

পত্নীতলায় প্রতিপক্ষের রাসায়নিক প্রয়োগে পুড়লো দেড় বিঘা জমির ধান

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন