দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ৮ থেকে থেকে বিকাল ৪ টা পর্যন্ত দর্শনা ডিএস ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে ৪টি বুথে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৮৭০ ভোটারের মধ্যে ৮৩৫ ভোট পোল হয়েছে। ১৩টি পদের মধ্যে ২টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল ও ৪ নং ওয়ার্ডের সদস্য শামীম মিয়া। ১১টি পদের বিপরিতে ২৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এবারের নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রতন। কড়া নিরাপত্তা ও নির্বাচন পরিচালনা পর্ষদের সুন্দর ব্যবস্থাপনার মধ্যদিয়ে দিয়ে এবারের নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে তোফাজ্জেল হোসেন (চেয়ার) প্রতীকে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারিকুল ইসলাম জুয়েল (চশমা) প্রতীকে পেয়েছেন ২৯৪ ও লুতফর রহমান (মই) প্রতীকে পেয়েছেন ১৮২ ভোট । সহসভাপতি পদে আবুল বাসার (মোড়গ) প্রতীকে ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরিফুল ইসলাম জয়নাল (কলস) প্রতীকে ১৯৩ ও ও রিন্টু জামান (মাছ) প্রতীকে পেয়েছেন ১৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন রতন (প্রজাপতি) প্রতীকে ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম মেহমুদ লিটন (বাই সাইকেল) ২৪০, নাসির উদ্দিন খান হাসু (সূর্যমুখি ফুল) ১৭৪, রিয়েল ইসলাম লিওন (ছাতা) ১১১ ও আরিফুর রহমান বাবু (চাঁদতারা) প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট। সহসাধারণ সম্পাদক পদে সাংবাদিক আবিদ হাসান রিফাত (হরিণ) প্রতীকে সর্বচ্চ ৬১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি শরিফুল আলম (আনারস) প্রতীকে পেয়েছেন ২১২ ভোট। দপ্তর সম্পাদক পদে সোহাগ হোসেন (টেবিল) প্রতীকে ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ কালু (হারিকেন) ৩৩৩ ও মতিয়ার রহমান (গাড়ির চাকা) প্রতীকে পেয়েছেন ১০৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান (দেয়ালঘড়ি) প্রতীকে ৫৭৩ ভোট পেয়ে নির্ভাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি বিল্লাল হোসেন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২৬২ ভোট। এ ছাড়া ৭টি ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডের সদস্য পদে মোঃ শরিফ (পেয়ারা) প্রতীকে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি ফরজ আলী (কাঠাল) প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট ২ নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম (মোবাইল) ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমত্র প্রতিদ্বন্দ্বি হারেজ উদ্দীন (সেলাই মেশিন) প্রতীকে পেয়েছেন ৫২ ভোট। ৩ ও ৪ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় যথাক্রমে আব্দুল এবং শামীম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫ নং ওয়ার্ডে ও মেহেদী হাসান (বেলচা) প্রতীকে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতদ্বিন্দ্বি ওয়াসিম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৩২ ভোট। ৬ নং ওয়ার্ডে আজিজুল ইসলাম আজিজ (পানপাতা) প্রতীকে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি হানিফ খা (আম) প্রতীকে পেয়েছেন ২৩ ভোট। ও ৭ নং ওয়ার্ডে হাবিব শিকদার (জবাফুল) প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদুর রহমান টুটুল (উড়োজাহাজ) ৩০ ও আজাহার খান ঝন্টু (চায়েরকাপ) প্রতীকে ভোট পেয়েছেন ২২। রাত ৯ টার দিকে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন। নির্বাচন চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেছেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি খন্দকার শওকত আলী, পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুল, আলহাজ্ব মশিউর রহমান, মাহবুব উল ইসলাম খোকন প্রমুখ। ১১ সদস্যের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান, সদস্য সচিব সাংবাদিক জাহিদুল ইসলাম, দপ্তর উপদেষ্টা সাংবাদিক এফএ আলমগীর, আইন উপদেষ্টা এ্যাড. শাহিনুর আলম, অর্থ উপদেষ্টা মোমিনুল ইসলাম, সদস্য ইকবাল হোসেন, হাজি হাফিজুর রহমান, আজিজুল হক, ফারুক হোসেন, মনির হোসেন ও সাংবাদিক হানিফ মন্ডল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাঃ আব্দুল লতিফ কাজল।
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার