ঢাকা বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ বিকাল ৬:৫৬

সিরাজগঞ্জের চৌহালীতে  যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে দশজনকে  গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার  তাঁদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠাবে চৌহালী  থানা–পুলিশ।
তাঁরা হলেন মিজানুরের  ছেলে আল আমিন  (২৪), আ: খলিফার ছেলে মো: নজরুল ইসলাম (৪৫) মৃত লতিফ সিকদারের ছেলে ইউপি সদস্য মো: মানিক সিকদার, আবুল হোসেন সিকদারের ছেলে মো: শহীদুল ইসলাম (৩৫), আবদুল হামিদের ছেলে আবদুল আলীম (৪০),মৃত আমোদ আলীর ছেলে শরীফুল ইসলাম (৩৫),সোলেমান সিকদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী( ২৬),মৃত সন্তোষ আলীর ছেলে মো: শহীদুল ইসলাম (৪৫) ও মকবুল হোসেনর ছেলে ফরিদ হোসেন(২৬) তাঁদের সবার বাড়ি উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রামের ।
শনিবার (১৫ নভেম্বর)  সকালে  উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া মুরাদপুর অংশে  উজানে যমুনা নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের নামে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন হেলাল উদ্দিন মন্ডল  নামের এক ভুক্তভোগী।
চৌহালী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,  একজন তার বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে  ।’
খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে সিরাজগঞ্জের  -যমুনা দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিদনি  চাঁদা আদায় করে।
বিশেষ করে, চৌহালী উপজেলার  ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর, রেহাই কাউলিয়া  স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাঁদের মারধর করা হয়।
জানা যায়, যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে তারা নিয়মিতভাবে চাঁদা নেন। এমন খবর পেয়ে নৌপুলিশ স্পিডবোটে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
চৌহালী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ  জানান, নদীতে বালুভর্তি বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে।

Aminur / Aminur

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা

‎মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বারহাট্টায় জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, প্রায় আড়াই মাস পর থানায় মামলা

মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

​নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা

পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোমনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

তানোরে খোলাবাজারে পেট্রোল নিয়ে নৈরাজ্য