ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কাশিয়ানীতে মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ২:১

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আঁধারে গাছ কেটে মহাসড়কে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ভোর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অজ্ঞাত কিছু লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধ করে নাশকতার চেষ্টা করে। এ সময় হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। 

পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলে স্বাভাবিক করে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার