ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিনামূল্যে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ১:৭

সমতল ভূমিতে বসবাসরত অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের মানোন্নয়নে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ১১১ জন উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল এবং গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. পলাশ চন্দ্র রায় এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব  আসিফ আল জিনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব মাস উদ পারভেজ।  

“সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য—অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করা, তাদের জীবনমান উন্নত করা এবং আয় বৃদ্ধির টেকসই সুযোগ সৃষ্টি করা। 

উপকারভোগীদের মধ্যে ছাগল পাওয়া বিশেষ ক্যাটাগরির আব্দুল হামিদ আনন্দ প্রকাশ করে বলেন, ছাগল পেয়ে আমি খুব খুশি হয়েছি। এগুলো লালন-পালন করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবো।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ক্ষেতলাল উদ্যোগটি বাস্তবায়ন করে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ