বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ গ্রেফতার ৮
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪ পলাতক আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।সোমবার গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত পরোয়াভুক্ত আসামীরা হলেন- উপজেলার বারইগ্রাম (রেলষ্টেশন) এলাকার মৃত কাশেম আলীর ছেলে মকবুল হোসেন, কাঠালতলী এলাকার
মনির আলীর ছেলে হেলাল মিয়া তার স্ত্রী মুজি বেগম, বিওসি কেছরীগুল এলাকার লেবুর আহমদের স্ত্রী পিয়ারা বেগম।
অন্যান্য এজাহারনামীয় আসামী সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়ারাই গ্রামের মৃত শানুর আহমদের ছেলে মো: ফজর আলী টিটু, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বংশিবপাশা গ্রামের মৃত লোকমান আহমদের ছেলে মো: আমির উদ্দিন (২৭), ৮(১২)২৪ মামলার তদন্ত প্রাপ্ত আসামী বড়লেখা উপজেলা ভাড্ডা গ্রামের মৃত মকবুল আলী ছেলে অমর উদ্দিন (৪৬), টুকা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল আহমদ (৪০)।
বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার বিকেলে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়