ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে মাদারীপুরে কর্মশালা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-১১-২০২৫ দুপুর ৪:২

সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আল নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) কঙ্কনা প্রভা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য,  জেলা তথ্য অফিসার বেনজীর আহমেদ। 

কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা।  অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকল্পের জেলা ম্যানেজার (এভিসিবি প্রকল্প-৩) মোঃ আলিউল হাসান খান, সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের সভাপতি খান মোঃ শহীদ, কালকিনি ও ডাসার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নাসিরউদ্দিন লিটন হাওলাদার,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

আরো উপস্থিত ছিলেন ব্রাক মাদারীপুর এর  জেলা ম্যানেজার মিতু দেবনাথ, অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার তাপস কুমার সরকার, এনজিও 'রাইটস যশোর' এর জেলা প্রোগ্রাম অফিসার বায়েজিদ মিয়া, বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনসহ সরকারী এবং  বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়

ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২

শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার

বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪