ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মিরসরাই সীমান্তে গাঁজা উদ্ধার করলো বিজিবি


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২৫ বিকাল ৫:২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির (আওতাধীন) পরিচালিত এক বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে তালতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য স্থানীয় সূত্র মতে কয়েক লক্ষাধিক টাকা

বিজিবি জানায়, সম্প্রতি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বাড়তে থাকায় নজরদারি আরও জোরদার করা হয়। এরই অংশ হিসেবে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলামের নির্দেশনায় একটি বিশেষ টহলদল তালতলী সীমান্তপথে অতিরিক্ত টহল শুরু করে।রাত গভীর হলে চিহ্নিত রুট দিয়ে ভারতের দিক থেকে ৩ জন চোরাকারবারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা দু’টি বস্তা ফেলে দিয়ে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।ফেলে যাওয়া দুটি বস্তা খুলে দেখা যায়—ভেতরে ১৫টি ছোট প্যাকেটে রাখা ৩০ কেজি গাঁজা। 
বিজিবির সদস্যরা ঘটনাস্থলেই মাদকগুলো জব্দ করে ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যান। পরে নিয়মিত আইনি প্রক্রিয়ায় মাদকগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন—“সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আমাদের টহল, নজরদারি, গোয়েন্দা কার্যক্রম সবই আগের থেকে আরও শক্তিশালী করা হয়েছে।”তিনি আরও বলেন  এ ধরনের নিয়মিত অভিযান চালালে শীত ও বর্ষার মৌসুমে সক্রিয় হয়ে ওঠা চোরাকারবারী চক্রগুলো কার্যত দমন করা সম্ভব হবে

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২