ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ বনাম ভারত : কে এগিয়ে, কারা ফর্মে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২৫ দুপুর ১০:৪৮

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ (মঙ্গলবার) ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত (Bangladesh vs India)। দুই দল আগেই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে ‘যুদ্ধের আঁচ’ পাওয়া যাচ্ছে। মাঠে বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা যোগ করেছে। তাই এই ম্যাচ নিয়মরক্ষার হলেও দুই দলই নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পণ করেছে। চার ম্যাচের খেলা শেষে ‘সি’ গ্রুপে দুই দলের সমান চার পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে বাংলাদেশ। আর তলানিতে ভারত। এই ম্যাচ শুধু পয়েন্ট ব্যবধান বাড়ানোর নয়, আত্মবিশ্বাস পুনরুদ্ধার করার আর গৌরব অর্জনের।

হেড টু হেড : বাংলাদেশ বনাম ভারত

দুই দল এনিয়ে ৩০তম বার মুখোমুখি হবে। ভারত জিতেছে ১৩টি, বাংলাদেশ তিনটি এবং ১৩ ম্যাচ শেষ হয়েছে ড্রতে।

তাদের মধ্যে সবশেষ ম্যাচ হয়েছে এই বছর মার্চে শিলংয়ে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ভারত সবশেষ বাংলাদেশের মাটিতে খেলেছে ২০০৩ সালে ঢাকায়। সাফ গোল্ড কাপে সেবার স্বাগতিকরা ২-১ গোলে জিতেছিল।

আজ ২২ বছর পর বাংলাদেশে প্রথম ম্যাচ খেলবে ভারত, যা এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।
ফর্মে এগিয়ে কারা?
ভারত- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)
ভারত ৬-১ ভুটান (প্রীতি ম্যাচ)
ভারত ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)
সিঙ্গাপুর ১-১ ভারত (এশিয়ান কাপ বাছাই)
ওমান ১ (২)- ১ (৩) ভারত (সিএএফএ নেশন্স কাপ)
আফগানিস্তান ০-০ ভারত (নেশন্স কাপ)
বাংলাদেশ- শেষ পাঁচ ম্যাচ (সব প্রতিযোগিতা)
বাংলাদেশ ২-২ নেপাল (প্রীতি ম্যাচ)
হংকং ১-১ বাংলাদেশ (এশিয়ান কাপ বাছাই)
বাংলাদেশ ৩-৪ হংকং (এশিয়ান কাপ বাছাই)
নেপাল ০-০ বাংলাদেশ (প্রীতি ম্যাচ)
বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র